২০২০ সাল! করোনা সংক্রমণে ধুঁকছে দেশ। আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। সেইসঙ্গে শোকের ছায়া অব্যাহত বলিউডে। বুধবার মারা গিয়েছেন অভিনেতা ইরফান খান। সেই রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার মৃত্যুসংবাদ এলো কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুরের। আজ শুক্রবার, বলিউড হারালো ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রযোজক গিল্ডের CEO কুলমিত মাক্কার-কে।
কুলমিত এর মৃত্যু সংবাদ জানান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রযোজক গিল্ডের সভাপতি অশোক পণ্ডিত। হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে খবর। তিন দশকের বেশি সময় ধরে বিনোদন জগতে দায়িত্ব সামলেছেন তিনি। তার প্রয়াণে শোকের ছায়া বলিউডে।

Post a Comment