লক ডাউনের জন্য পরিবহন ব্যবস্থা বন্ধ থাকার দরুন অনলাইনে অর্ডার নেওয়া বন্ধ করেছিল Flipkart। সংস্থার কর্মী এবং গ্রাহক, উভয়ের নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছিল সংস্থা। তবে দেশের খারাপ সময়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে ফের পরিষেবা চালু করে এই সংস্থা। Meru Cabs-এর সঙ্গে হাত মেলাল এই ই কমার্স সংস্থা দেশের মানুষের কাছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়ার জন্য।



এই বিষয়ে নিরাজ গুপ্ত (Meru Cabs-এর প্রতিষ্ঠাতা) জানিয়েছেন, কোনও ঝামেলা ছাড়া, খুব তাড়াতাড়ি নিত্য প্রয়োজনীয় জিনিস গ্রাহকদের কাছে পৌঁছে দেবার জন্য এই দুটি সংস্থা একজোট হয়ে কাজ শুরু করেছে।



সূত্রের খবর অনুযায়ী দিল্লি, হায়াদ্রাবাদ এবং বেঙ্গালুরু এন আর সি এলাকায় ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়ে গেছে। জিনিস ডেলিভারির সময় গ্রাহক এবং কর্মীদের নিরাপত্তা রক্ষার জন্য মাস্ক,স্যানিটাইজার এমন অনেক সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গাড়ি গুলিকে জীবাণু মুক্ত করার জন্যও একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



কল্যাণ কৃষ্ণমূর্তি (Flipkart সিইও) জানান, সঠিক ভাবে ঠিক সময় অনুযায়ী মালপত্র ডেলিভারির জন্য বিশেষ পদ্ধতিতে Meru Cabs-এর ড্রাইভারদের ট্রেনিং দিয়েছে Flipkart। কর্মী এবং গ্রাহক উভয়ের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সব প্রোটোকল মেনে সঠিক ভাবে স্যানিটাইজ করে জীবাণু মুক্ত করেই পণ্য ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর