আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মূলত দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার পাশ্ববর্তী জেলায় আকাশ মেঘলা থাকবে ও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আবহাওয়া দফতরের তরফে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। 


এর পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতি ভারি এবং দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ ভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। 


আন্দামানে মৌসুমী বায়ু প্রবেশ করায় কিছুটা শক্তি পেয়েছে বর্ষা। আবহাওয়াবিদরা জানান, বঙ্গে এবার প্রাক-বর্ষার পরিস্থিতি দেখতে পাওয়া যেতে পারে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর