করোনার জেরে অর্থনীতির বেহাল দশা। শুরু হয়েছে আর্থিক মন্দা৷ ছোট বড় সব ব্যবসাই বা সংস্থাই  ক্ষতির মুখে পড়েছে। বিশ্বের সবচেয়ে বড় অ্যাপ ক্যাব সংস্থা উবেরও সেই তালিকার মধ্যেই পড়ে। ভারতেও প্রায় ২ মাস ধরে বন্ধ এই অ্যাপ ক্যাব পরিষেবা। ফলে অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছে এই সংস্থাকে। বর্তমানে পরিষেবা ধীরে ধীরে শুরু হলেও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতেই বাধ্য হয়েছে উবের। 


এর আগে তিন হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছিল সংস্থা ৷ এবার শুধুমাত্র ভারতেই ৬০০ জন কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করল উবের। সংস্থার তরফে জানানো হয়, সংস্থার ফুল টাইম কর্মীদের মধ্য থেকে ৬০০ জনকে ছাঁটাই করা হচ্ছে। ড্রাইভারদের নয়।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর