সাইক্লোন আম্ফান এর জেরে বিদ্ধস্ত বেশ কিছু জেলা। ক্ষয় ক্ষতির পরিমান খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীকে রাজ্যে আসতে বলেন মুখ্যমন্ত্রী। সেই ডাকে সারা দিয়ে আজ রাজ্যে এলেন প্রধানমন্ত্রী। খতিয়ে দেখবেন ক্ষয়ক্ষতির পরিমান। সেই সঙ্গে রাজ্যের আর্থিক সাহায্যের বিষয়ে হবে আলোচনা।
আকাশপথে সাইক্লোন পরিস্থিতি খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে বসিরহাট এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রীও। বসিরহাট কলেজে তৈরী করা হয়েছে হেলিপ্যাড।
আজ সকাল ১১.৩০ মিনিটে প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১.৩০ নাগাদ রওনা দেবেন ভুবেনেশ্বর এর উদ্দেশ্যে।

Post a Comment