লকডাউনের জেরে ২৪ মার্চ মধ্যরাত থেকে অন্তর্দেশীয় যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ করে কেন্দ্র। সেই বিমান পরিষেবা কবে থেকে পুনরায় চালু হবে তা নিয়ে প্রত্যেকের মনে একটা সংশয় ছিল। তবে আগামী ২৫ মে থেকে চালু হচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। তার আগেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বিমানের ভাড়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন।
বৃহস্পতিবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী হরদীপ পুরি জানান-
■ বিমানের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়ার সীমা বেঁধে দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে, দিল্লি-মুম্বইয়ের(৯০-১২০ মিনিটের যাত্রা) ক্ষেত্রে সর্বোচ্চ ভাড়া হবে ১০,০০০ টাকা এবং সর্বনিম্ন ভাড়া হবে ৩,৫০০ টাকা। এই ভাড়ার সীমা ২৪ অগাস্ট মধ্যরাত পর্যন্ত বৈধ।
■ একটি উড়ানের ৪০ শতাংশ আসনের ভাড়া কেন্দ্রের ঠিক করে দেওয়া ভাড়ার অর্ধেকের মধ্যে রাখতে হবে। অর্থাৎ ৬,৭০০ টাকার মধ্যে রাখতে হবে টিকিটের দাম।
■ ৭ ভাগে ভাগ করা হয়েছে উড়ানের রুট। উড়ানের সময় ৪০ মিনিট, ৪০-৬০ মিনিট, ৬০-৯০ মিনিট, ৯০-১২০ মিনিট, ১২০-১৮০ মিনিট, ১৮০-২১০ মিনিট।
■ প্রত্যেক যাত্রীকেই মাস্ক পরে আসতে হবে এবং মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ রাখতে হবে। বিমানবন্দরে উড়ানের ২ ঘন্টা আগে আসতে হবে। প্রত্যেক যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হবে।

Post a Comment