করোনা রুখতে লকডাউনের চতুর্থ পর্যায় চলছে ভারতে। ৪.০ এর মেয়াদ ফুরোচ্ছে আগামীকাল। এরপর কি? লকডাউন ৫.০? সেই বিষয়ে আজ নতুন নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক।



নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কন্টেন্টমেন্ট এরিয়া গুলি বাদ দিয়ে বাকি জায়গাগুলিতে উঠে যাচ্ছে লকডাউন। বলা হয়েছে, কন্টেন্টমেন্ট এরিয়ায় লকডাউন জারি থাকবে। বাকি জায়গাগুলিতে ধীরে ধীরে তুলে নেওয়া হবে লকডাউন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর