দিল্লি থেকে মস্কোর উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিল বন্দে ভারত মিশনের এয়ার ইন্ডিয়ার একটি বিমান। শনিবার সেই বিমান মাঝপথ থেকেই ফের দিল্লি ফিরে এল। আধিকারিকরা জানান, মস্কোর বিমান যখন উড়েছিল তখন বিমানকর্মীরাই  বুঝতে পারেন যে একজন পাইলট করোনায় আক্রান্ত। 


এয়ার ইন্ডিয়ার সিনিয়র অফিসাররা জানান, "মস্কোয় আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে রওনা দেয় বিমানটি। তবে বিমানে কোনও যাত্রী ছিল না। উজবেকিস্তান এয়ারস্পেস গ্রাউন্ডের কর্মীরা বুঝতে পারেন একজন পাইলট করোনা পজিটিভ। সেই মুহূ্র্তে ফ্লাইট ফিরিয়ে শনিবার সকাল ১২.৩০ এ দিল্লিতে নিয়ে আসা হয়।"


ফ্লাইটের কর্মীদের কোয়ারেন্টাইন করা হয়েছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর