গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি বিশেষ ঘোষণা করেন। আর হেঁটে ফিরতে হবে না দিল্লি থেকে পরিযায়ী শ্রমিকদের। তাঁদের সব দায়িত্ব নিবেন দিল্লির মুখ্যমন্ত্রী।
দিল্লিতে যেসব পরিযায়ী শ্রমিক কাজের জন্য আটকে আছেন তাঁদের খাদ্য-বস্ত্রের দায়িত্ব নিবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শ্রমিকরা যেন আর হেঁটে বাড়ি না ফেরেন এবং কোনও সমস্যার মুখোমুখি না পড়েন এই নির্দেশ দেন আধিকারিকদের। তিনি বলেন, "দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের খাদ্য বস্ত্র দেওয়া হবে। কেউ যেন হেঁটে না বাড়ি ফেরে এবং তার খেয়াল রাখবেন তা নিশ্চিত করতে হবে।"
এই ব্যাপারে দিল্লি সরকার নয়া নির্দেশিকার ট্যুইট করে লিখেছেন, "পরিযায়ী শ্রমিকরা যেন রাস্তা বা রেল লাইন দিয়ে হেঁটে বাড়িতে না ফেরেন তা নজরাবদ্ধ করা হবে। তারপরও কেউ হেঁটে বাড়ির পথে রওনা হলে তাঁকে বুঝিয়ে পাশের আশ্রয়স্থলে পাঠানো হবে।" তাঁকে থাকা খাওয়ার ব্যবস্থার পাশাপাশি কীভাবে শ্রমিক স্পেশাল ট্রেন বা বাসে বাড়ি ফিরতে পারবেন তা নিয়ে সাহায্য করতে হবে বলে জানালেন তিনি। শ্রমিক সংখ্যার ভিত্তিতে স্পেশাল ট্রেন দিতে হবে বলে জানান তিনি এবং ওই ট্রেনে যেন শ্রমিকরা কোনও বাধা বিপত্তিতে না পড়েন সেটাও নজরে রাখা হবে। প্রতিদিন রাস্তা, রেল লাইনের মধ্যে দিয়ে অনেক শ্রমিক হেঁটে বাড়ি ফিরছেন। তাঁদের জীবনের কথা মাথায় রেখেই দিল্লির সরকার এই অগ্রণী ভূমিকা গ্রহণ করলেন।

Post a Comment