মধ্য রাতে দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদের বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই ১৫০০ ঘর। আগুনের লেলিহান শিখা নিমেষের মধ্যেই গ্রাস করে নেয় গোটা বস্তিকে। ভস্মীভূত হয় বস্তির ১৫০০ ঘর।


তবে আগুন লাগার সঙ্গে সঙ্গেই দিল্লি পুলিস ও দমকল কর্মীর সহায়তায় বস্তিবাসীকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। ফলে কারও প্রাণহানি হয়নি। দিল্লি দমকলের এক আধিকারিক জানান, রাত ১২ টা ৫০ নাগাদ একটি ফোন আসে। তাতে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২৮টা ইঞ্জিন। প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর পৌনে ৪টে নাগাদ আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা।


দক্ষিণ দিল্লির ডিসিপি জানান, প্রায় ১০০০ থেকে ১২০০ ঘর আগুনে পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর