করোনার প্রতিষেধক খুঁজতে ব্যস্ত গোটা বিশ্বের তাবড় গবেষকরা। কিন্তু আজও অধরাই থেকে গেছে কাঙ্খিত টিকা। এমন পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা। বারংবার হোমিওপ্যাথির ব্যবহারে মিলেছে সুফল।
গত ১৩ মে থেকে করোনার হাল্কা উপসর্গ নিয়ে ভোপালের সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তিন জন রোগীকে ভর্তি করা হয়৷ দশদিনে ছুটি পেয়েছেন তাঁরা। কিন্তু কী ভাবে কাজ করছে এই হোমিওপ্যাথির দাওয়াই? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের চিকিৎসক জহর শাহ বিশ্বের ১০০ জন চিকিৎসকের সঙ্গে সাথে কথা বলে একটি বিশেষ পথ্য তৈরি করেছেন। এই পথ্য মানবশরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুণ বাড়িয়ে দেয়। ফলে সংক্রমণের সম্ভাবনা কমে যায়।
এখনও পর্যন্ত মোট ২২,০০০ পুলিশ কর্মী ৪০০০ দমকল কর্মী, ধারাবি বস্তির বহু মানুষকে এই ওষুধ দেওয়া হয়েছে। আয়ূষমন্ত্রকের নির্দেশিকা মেনেই এই ওষুধ তৈরি করা হয়েছে।

Post a Comment