দেশ জুড়ে থাবা বসিয়েছে করোনা। চলছে লকডাউন। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে দেশবাসী। চতুর্থ দফার লকডাউনে দেশের মেট্রো শহরগুলির মধ্যে অধিকাংশ রুটেই চালু হয়েছে যাত্রীবাহী বিমান পরিষেবা। ২৮ মে থেকে কলকাতায় শুধু হবে বিমান পরিষেবা। কিন্তু সোমবার প্রথম দিনেই যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের।


বহু উড়ান বাতিল করা হয় শেষ মুহূর্তে। যাত্রীদের কাছে আগাম কোনও খবর ও আসেনি এ ব্যাপারে। ফলে তারা বিমানবন্দরে গিয়ে জানতে পারেন যে উড়ান বাতিল হয়েছে। বিমান সংস্থার আধিকারিকরা জানান, করোনার জেরে বিভিন্ন রাজ্যের বিধিনিষেধের কারণে উড়ান বাতিল করতে হয়েছে।


দিল্লি, বেঙ্গালুরু এবং উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু শহরে এদিন বেশ কয়েকটি বিমান বাতিলের খবর পাওয়া যায়। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী প্রথম দিনে সব মিলিয়ে প্রায় ৬৩০টি ফ্লাইট বাতিল হয় দেশে। 

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর