করোনার জেরে গোটা বিশ্বের অর্থনীতির বেহাল দশা। শুরু হয়েছে আর্থিক মন্দা৷ ছোট বড়ো সব ব্যবসাই বা সংস্থাই ক্ষতির মুখে পড়েছে। তার মধ্যেও ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গের গত দু' মাসে সম্পত্তি বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে৷
ব্লুমবার্গের তৈরি তালিকা অনুযায়ী, গত দু' মাসে জুকেরবার্গের সম্পত্তি প্রায় তিন হাজার কোটি ডলার বৃদ্ধি পেয়েছে৷ মার্ক জুকেরবার্গের সম্পত্তির পরিমাণ ছিল আনুমানিক ৫৭.৫ বিলিয়ন ডলার (মার্চ মাসের মাঝামাঝি)। বর্তমানে তা বেড়ে হয়েছে ৮৭.৫ বিলিয়ন ডলার। সেই হিসেবে বর্তমানে জুকেরবার্গই বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি৷

Post a Comment