ভারতের উত্তর-পূর্বের অন্যতম সুন্দর এবং বিস্ময়কর রাজ্য নাগাল্যান্ড। গোটা ভারতের একমাত্র রাজ্যে যেখানে একটিও করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি। 


নাগাল্যান্ড সরকার করোনা ভাইরাসের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। সিল করে দেওয়া হয়েছে সমস্ত প্রতিবেশী রাজ্যের সীমান্ত। অন্য রাজ্যে যাঁরা আটকে আছেন তাঁরা যদি না ফেরেন তাহলে তাঁদের জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করেছেন। 


করোনা টেস্টিং ল্যাব কোহিমাতে গত সপ্তাহে খোলা হয়েছে। তবে রাজ্য সরকার এখনও কোয়ারেন্টাইন সেন্টার খোলার চেষ্টা করছে ৷ কারণ এবার ধীরে ধীরে শ্রমিকরা ট্রেনে এবং ফ্লাইটে রাজ্যে ফিরবে। তাই ডিমাপুর, কোহিমাতে কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর