সময়ের সাথে সাথে দীর্ঘ লক ডাউনের মেয়াদ অনেক সেক্টরে ধাপে ধাপে কমানো হচ্ছে। কিন্তু কথা হচ্ছে এই দীর্ঘ লক ডাউনের ফলে আদৌ কি কোনও সুফল মিলছে? এই লক ডাউনের ফলেই নাকি প্রায় ৫৪ হাজার মৃত্যু আটকানো গেছে ভারতে। এমন টাই দাবি করলো কেন্দ্র।
নীতি আয়োগের ডেটা বলছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফার লক ডাউনের ফলে ১৪ থেকে ২৯ লক্ষ করোনা সংক্রমণ আটকানো গিয়েছে ভারতে। নাহলে এতদিনে ভারতে মৃত্যু মিছিল শুরু হতো। বিনোদ পাল (নীতি আয়োগের সদস্য) বললেন, "প্রথম ও দ্বিতীয় দফার লক ডাউনের থেকে তথ্য সংগ্রহ করেই এই অনুমান করেছি। নাহলে ভারতের পরিস্থিতি ভয়ানক থেকে ভয়ানক হতো। আমাদের এই সংগ্রহ করা তথ্য ১০০ ভাগের মধ্যে ৯৫ ভাগ সঠিক। অতএব বলা যায় ভারত সঠিক পথেই এগিয়ে যাচ্ছে।"
তেমনি আরও কতগুলি সংস্থার দাবি, লক ডাউনের জন্যই ৩৭ থেকে ৭৮ হাজার মৃত্যু আটকানো গিয়েছে। দেশের ৯০ শতাংশ করোনা ভাইরাস কেসই মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, কর্নাটক ও পশ্চিমবঙ্গে৷
শহরের দিকে বিচার করলে ১০০ ভাগের ৭০ ভাগ ভাইরাস কেস মুম্বই, দিল্লি, চেন্নাই, আহমেদাবাদ, থানে, পুনে, ইনদওর, কলকাতা, হায়দরাবাদ ও ঔরঙ্গাবাদের। করোনা ভাইরাস গ্রামের থেকে বহু গুণে শহরে থাবা বসিয়েছে।
ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ১৮ হাজার ৪৪৭ জন। মারা গিয়েছে প্রায় সাড়ে ৩ হাজারের উপর৷ সেরে উঠেছে প্রায় ৪৯ হাজার মানুষ৷

Post a Comment