গতকাল অর্থাৎ শুক্রবার পাকিস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনায় যাত্রী-সহ প্রায় একশোজনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। কিন্তু আকস্মিকভাবে বেঁচে গেছেন এক যাত্রী।
ওই যাত্রী পেশায় ব্যাঙ্কার। নাম জাফর মেহমুদ। তাঁর বেঁচে যাওয়ার খবর পাওয়ামাত্র সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ নিজে জাফরের খোঁজ নিয়েছেন বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র আব্দুর রশিদ চান্না।
চান্না একটি বিবৃতিতে জানান, সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী জাফরকে ফোন করেন। তিনি বলেন, মুরাদ কথা বলছি, তখন জাফর প্রত্যুত্তর দেন, 'অনেক ধন্যবাদ। ঈশ্বর অশেষ করুণাময়।'

Post a Comment