একদিকে আমফানের তান্ডবে লন্ডভন্ড রাজ্যের বড়ো অংশ। অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার দরুন করোনা সংক্রমণের বৃদ্ধির সম্ভাবনা। রাজ্য সরকার এই দুই পরিস্থিতি সামাল দিতে নাজেহাল। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা এই উদ্দেশ্যে রেলকে চিঠি দিয়ে শ্রমিক ট্রেন রাজ্যে ঢোকা সাময়িক বন্ধ রাখার আর্জি জানালেন। 


কড়া পর্যবেক্ষণে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা কয়েক সপ্তাহ ধরেই শ্রমিক ট্রেনে ঘরে ফিরছেন। বিভিন্ন জেলা থেকে পরিযায়ী শ্রমিকদের মধ্যে করোনা উপসর্গ থাকার খবর মিলছে। তাঁদের কোয়ারান্টিনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। গত বুধবার আমফানের তান্ডবে বিধ্বস্ত পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। ফলে সংশ্লিষ্ট জেলা প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যে ব্যস্ত। এই সময় শ্রমিক ট্রেনে আসা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা অসম্ভব বলে জানিয়েছেন মুখ্যসচিব। তাই আগামী ২৬ মে পর্যন্ত রাজ্যে শ্রমিক ট্রেন না চালানোর আর্জি করেন তিনি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর