করোনার সংক্রমণ রোধ ও চিকিৎসার জন্য দেশের প্রথম উন্মুক্ত হাসপাতাল তৈরী হলো মুম্বাইয়ে। ১০০৮ শয্যাবিশিষ্ট এই উন্মুক্ত হাসপাতালে রোগীদের থাকার ব্যবস্থা, অক্সিজেন ও মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এই বিশাল হাসপাতালটি দেশের প্রথম উন্মুক্ত হাসপাতাল। সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই উন্মুক্ত হাসপাতাল পরিদর্শন করেছেন।
করোনা প্রতিরোধের জন্য মুম্বাই এর পশ্চিমি শহরতলী বান্দ্রার BKC-তে MMRDA মাঠে প্রস্তুত করা হয়েছে এই হাসপাতাল। স্বল্প লক্ষণ যুক্ত করোনা রোগীদের এই হাসপাতালে ভর্তি করানো হবে। মুম্বাই শহরে ক্রমশঃ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে এই মুক্ত হাসপাতাল থেকে অনেকটাই সাহায্য মিলবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই মুক্ত হাসপাতাল তৈরি হতে প্রায় পঁচিশ দিন সময় লেগেছে। দেশের প্রথম উন্মুক্ত হাসপাতাল এখন চিকিৎসা শুরুর জন্য পুরোপুরি তৈরী।

Post a Comment