এবার বিদেশ মন্ত্রকে করোনা হানা। করোনায় আক্রান্ত বিদেশ মন্ত্রকে কর্মরত ২ কর্মী। তাঁদের সংস্পর্শে আসা বেশ কয়েকজন অফিসারকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


সূত্রের খবর, আক্রান্ত ওই ২ কর্মীর মধ্যে একজন সেন্ট্রাল ইউরোপ ডিভিশনে কাজ করেন। অন্যজন কাজ করেন 'ল' ডিভিশনে কর্মরত। করোনা আক্রান্ত মেলায় ডিভিশনের মূল বিল্ডিং স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, বিদেশে আটকে যাওয়া ভারতীয়দের দেশে ফেরাতে কাজ করে যাচ্ছিল বিদেশ মন্ত্রক। এরই মধ্যে করোনা আক্রান্তের খবর মেলায় চিন্তা বাড়ল বিদেশ মন্ত্রকে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর