প্রত্যেক ভারতীয় ক্রিকেটার এবং ফ্যানদের জন্য একটি স্মরণীয় দিন। ২০১১ সালের ২ এপ্রিল। কেই বা ভুলতে পারে সেই ঘটনা। বিরু - সচীন ফেরার পর থমকে যাওয়া ভারতের ব্যাটিং লাইন-আপকে গৌতম - কোহলি - ধোনির - যুবির একত্র প্রচেষ্টার পর ধোনির উইনিং ছক্কা দিয়ে ভারতের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতার রাত কেই বা ভুলতে পারে। অধিনায়ক ধোনির ব্যাটিং এবং ক্যাপ্টেন্সিতে বিশ্বকাপের স্বাদ পেয়েছে দেশবাসী। কিন্তু সেই ম্যাচে টসের সময় ধোনি ও সাঙ্গাকারার মধ্যে যে ঘটনা ঘটেছিল তা সবারই হয়তো অজানা। সেই ঘটনা সাঙ্গাকারা এতদিন পর ফাঁস করলেন। ধোনির জন্য নাকি সেদিন দুইবার টস করতে হয়েছিল!
লক ডাউনের মধ্যে ঘরবন্দি তারকাদের সোস্যাল মিডিয়াতে আড্ডায় মজতে দেখা যাচ্ছে প্রায় প্রতিদিন। তেমনি রবিচন্দ্রন অশ্বিনের সাথে ভিডিও কলে যুক্ত হয়েছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। আর স্বাভাবিক ভাবেই দুজন বিশ্বকাপ দলের সদস্যের মধ্যে সেই পুরোনো স্মৃতির প্রসঙ্গ উঠবেই। আর সেখানে সাঙ্গাকারা জানিয়েছেন ধোনি নাকি দ্বিতীয়বার টস করার প্রস্তাব দেন।
কিন্তু দ্বিতীয়বার টসের কারণ হিসেবে তিনি জানান, "ফাইনাল ম্যাচে ওয়াংখেড়ের গ্যালারিতে দর্শক সংখ্যা ভর্তি ছিলো। তাদের কোলাহলে সাঙ্গাকারার কল ঠিক মতো শুনতে পাননি ধোনি। ওইদিন পুরো গ্যালারি ভর্তি ছিলো, শ্রীলঙ্কায় এতো ভিড় কখনো দেখিনি। এতই কোলাহল ছিলো যে প্রথম স্লিপের চিৎকার শোনা যায়না।" সেদিন টসের সময় সাঙ্গাকারা 'হেড' কল করেন এবং টস রেফারি সাঙ্গাকারাকে জয়ি বলে ঘোষণা করেন। কিন্তু ধোনি বলেন যে সাঙ্গাকারা কি কল করেছে তা নাকি শুনতে পাননি। এবং সাঙ্গাকারাকে আবার টসে কল করতে বলেন ধোনি। যদিও দ্বিতীয় বার টসেও 'হেড' কল করে সাঙ্গাকারাই জেতেন।
সাঙ্গাকারা বলেন, "সেটা সৌভাগ্য নাকি দুর্ভাগ্য ছিলো জানিনা। মাহি জিতলে হয়তো আগে ব্যাটিং করত। টসে হারলেও ম্যাচ জিতবে সেটাতে ধোনির আত্মবিশ্বাসের অভাব ছিলনা। বিশ্বের সেরা ফিনিশার হিসেবে তার সিগনেচার শট হেলিকপ্টার যেন তার আত্মবিশ্বাসের প্রমাণ।

Post a Comment