জীবন চলে বাবার কাঠ চেরাই এর মিলের রোজগারে। আমরা কথা বলছি আমির নামে একটি ছেলের সম্বন্ধে। তার পরিচয় আমরা জানতে পারিনি, তবে ইচ্ছাশক্তি প্রবল হলে মানুষ যে চিন্তার রংতুলিতে আঁকা ছবিটাকে বাস্তব রূপ দিতে পারে তা দেখিয়ে দিল এই আমির নামের ছেলেটি।


ছোটবেলায় বাবার কাঠ চেরাই এর মেশিনে হাত কাঁটা পরে। দুটো হাতই হারায় আমির। তার পছন্দের খেলা ক্রিকেটকে চিরতরে বিদায় জানানোর আশঙ্কা দেখা দেয়। কিন্তু প্রথমে ওই যে বললাম, ইচ্ছাশক্তি প্রবল হলে চিন্তার রংতুলিতে আঁকা ছবিটাকেও বাস্তব রূপ দিতে পারে মানুষ, হ্যাঁ! খেলা সে ছাড়েনি! এখনো ক্রিকেট খেলে আমির। নিজের রাজ্যের ক্রিকেট দলের অধিনায়ক সে।


হাত ছাড়া কি করে ব্যাট, বল, ক্যাচ এসব ধরে আমির? প্রথমটায় অবাক হয়েছিলাম আমরাও! সমস্ত প্রতিকূলতা কাটিয়ে সে কিভাবে খেলা চালিয়ে যাচ্ছে সেই ছবি দেখাবো আপনাদের। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ভিভিএস লক্ষন এই ভিডিওটি পোস্ট করেছেন তার টুইটার হ্যান্ডেলে।


ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, "তোমার মনে কিছু করার আগুন থাকলে সব প্রতিকূলতা দূর হয়ে যায়। প্রবল ইচ্ছাশক্তি থাকলে সব বাঁধার সমাধান পাওয়া যায়।" দেখুন সেই ভিডিও:

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর