রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে অ্যানাস্থেসিয়া বিভাগে কর্তব্যরত এক জুনিয়র ডাক্তারকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল ওই হাসপাতালেরই এক সিনিয়র ডাক্তারের বিরুদ্ধে। নিগৃহীত ছাত্রী ওই হাসপাতালে প্রথম বর্ষে পাঠরত। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, গত বুধবার কাজ শেষে ওই ছাত্রীর ঘরে আসেন সিনিয়র ডাক্তার অরুন কুমার মৌর্য। এরপর ঘরের আলো নিভিয়ে দেন তিনি। ওই ছাত্রীর শ্লীলতা হানির চেষ্টা করা হয়।
ঘটনার বিষয়ে জানানো হয় রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালের উর্দ্ধতন কতৃপক্ষকেও। ঘটনা খতিয়ে দেখে ওই চিকিৎসকের দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে কতৃপক্ষ।
অভিযুক্ত চিকিৎসক অরুন কুমার মৌর্য বর্তমানে ফেরার রয়েছেন। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেফতার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Post a Comment