মহারাষ্ট্র ও উত্তর প্রদেশে গত ১২ ঘন্টায় দু'টি দুর্ঘটনা ঘটল। এই দুই দুর্ঘটনায় মোট সাত শ্রমিক প্রাণ হারান। উত্তর প্রদেশের মহোবা জেলায় সোমবার গভীর রাতে একটি ট্রাক উল্টে যায়। এতে তিন শ্রমিক মারা গিয়েছেন এবং ১২ জন আহত হয়েছেন। পানওয়াদী থানা এলাকার ঝাঁসি-মির্জাপুর মহাসড়কের মহুয়া ডাইভার্সনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ট্রাকে ১৭ জন শ্রমিক ছিল।
একইভাবে মহারাষ্ট্রের ইয়াবতমালে একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৪ জন শ্রমিক নিহত হয়েছেন। সেইসঙ্গে ১৫ জন আহত হয়েছেন বলেও জানা গেছে। বাসটি সোলাপুর থেকে ঝাড়খণ্ড যাচ্ছিল।
উত্তরপ্রদেশের সাম্প্রতিক দুর্ঘটনা:
১) ১৬ মে: আড়াইাইয়া দুর্ঘটনায় ২৫ শ্রমিক নিহত হয়েছেন। সংঘর্ষ ঘটে দুটি ট্রাকের মধ্যে।
১৩ মে: মুজাফফরনগর জেলায় বুধবার গভীর রাতে রোডওয়েজের একটি বাসের চাপায় শ্রমিকের মৃত্যু হয়।

Post a Comment