ভারতীয় হকির স্বর্ণযুগের অবসান, প্রয়াত কিংবদন্তি তারকা বলবীর সিং সিনিয়র। যাদের হাত ধরে ভারতীয় হকিতে এসেছে স্বর্ণযুগ, সেই দলের অন্যতম সদস্য বলবীর সিং সিনিয়র। সোমবার সকাল সাড়ে ছ’টা নাগাদ মোহালির এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। গত প্রায় দু’সপ্তাহ ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বলবীর সিং সিনিয়র।

গত ৮ মে জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন ভারতের কিংবদন্তি হকি তারকা। প্রথমে করোনা সন্দেহ করা হলেও রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু কিংবদন্তি তারকাকে সুস্থ করা যায়নি। গত ২ সপ্তাহে বেশ কয়েকবার হৃদযন্ত্রের সমস্যায় ভুগেছেন। অবশেষে সোমবার তাঁর লড়াই শেষ হয়। ভারতীয় হকির অন্যতম সফল তারকার মৃত্যুতে ক্রীড়া মহলে নেমে এসেছে শোকের ছায়া।


১৯৪৮, ১৯৫২ ও ১৯৫৬ সালে অলিম্পিকে স্বর্ণপদক প্রাপ্ত ভারতীয় হকি দলের সদস্য ছিলেন তিনি। 

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর