তীব্র দাবদাহে পুড়তে পারে উত্তর ভারতের বেশ কিছু রাজ্য, জানিয়েছিল India Meteorological Department (IMD)। এবার সেই বিষয়ে জারি হল রেড অ্যালার্ট। দিল্লিতে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। সোমবার ও মঙ্গলবারে এই তাপমাত্রা বেড়ে হতে পারে ৪৬ ডিগ্রি সেলসিয়াস, এমনটাই আশঙ্কা করছে আবহাওয়াদপ্তর। তাই সতর্ক হতে বলা হয়েছে সকলকে, দুপুর ১ টা থেকে ৫ টার মধ্যে বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, বেশকিছু জায়গায় গরম হাওয়া বইবে। আকাশ থাকবে পরিষ্কার। তবে ২৮ তারিখের পর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে দিল্লিতে। সেসময় তাপমাত্রার পারদ খানিকটা নামবে বলে আশা প্রকাশ করেছে আবহাওয়া অফিস।
দিল্লির পাশাপাশি এই দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানেও। অপরপক্ষে উত্তরপ্রদেশে জারি হয়েছে কমলা সতর্কতা।

Post a Comment