একদিকে করোনা থাবা বসিয়েছে। অপরদিকে ঝড়ে সব ধ্বংস করে দিয়েছে। আবার এখন তীব্র দাবদাহে পুড়তে চলেছে গোটা দেশ। এমন সতর্কবার্তা দিলো India Meteolorogical Department। তারা সতর্কবার্তা করেছে যে সূর্যের তীব্র তাপে পুড়তে পারে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ও দক্ষিণ ভারতের এলাকাগুলি।
গতকাল অর্থাৎ শনিবার সারাদেশে স্বাভাবিকের থেকে তাপমাত্রা অনেকটাই বেশি ছিল। স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল তাপমাত্রা। কোথাও ৪২-৪৩ ডিগ্রি আবার কোথাও ৪৫ ডিগ্রি পর্যন্ত পারদ ছুঁয়েছে। এই মরশুমের সেরা উষ্ণতম দিন ছিল গতকাল অর্থাৎ শনিবার। গড় তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি। রাজস্থানে চুরুতে ছিল ৪৬.৬ ডিগ্রি। মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের মহারাষ্ট্রের একাধিক জায়গায় ৪৪ ডিগ্রির উপরে ছিল তাপমাত্রা।
সাইক্লোন আমফানের পর দ্রুত আবহাওয়া বদলানোর কারণ হল উত্তর পশ্চিমের শুষ্ক ও উষ্ণ বাতাস উত্তর পশ্চিম ও মধ্য ভারতের উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য। ভারতের বড়ো একটা অংশে পরিমাণ মতো বৃষ্টি না হওয়ায় উত্তাপ আরও বেড়ে গিয়েছে। আবহাওয়াবিদরা মনে করছে এই উত্তাপের ফলে সমভূমিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং উপকূলে এই তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পার্বত্য অঞ্চলে ৩০ ডিগ্রি। কোথাও কোথাও তাপমাত্রা হবে প্রায় ৪৫ ডিগ্রি। অর্থাৎ স্বাভাবিকের থেকে ৫-৬ ডিগ্রি বেশি।

Post a Comment