করোনা ভাইরাসের মোকাবিলার জন্য চলছে লক ডাউন। আর তার মধ্যেই পড়েছে মুসলিম ভাই বোনদের জনপ্রিয় উৎসব ইদ-উল-ফিতর। এরকম শোচনীয় অবস্থায় নিজের বাড়িতে বসেই ঈদের নামাজ পড়ার কথা বললেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই লক ডাউনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বাড়িতে থাকার নির্দেশ জারি করা হয়েছে। দেশে জারি হয়েছে প্রাকৃতিক বিপর্যয় আইন এবং ধর্মীয় সহ অন্যান্য যে কোনও কারণে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। লক ডাউনের মধ্যে কোনও মসজিদে জমায়েত করে নামাজ পড়া হয়নি। কিন্তু এবার বিপাকে পড়েছেন রাজ্যের মুসলিম ভাই বোনেরা ঈদের নামাজ পড়া নিয়ে।
শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিকদের বলেন, সামনের ঈদে আমি সব জায়গায় উপস্থিত হতে পারছিনা। যে কোনও প্রকার ধর্মীয় জমায়েত নিষিদ্ধ।
রাজ্যের মুসলিম ভাই বোনদের কাছে মুখ্যমন্ত্রীর অনুরোধ, আপনারা রমজান বাড়িতে বসেই করেছেন। আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করছি আপনারা বাড়িতে বসেই এবার ঈদের প্রার্থনা করুন। কেউ মসজিদে গিয়ে জমায়েত করবেন না। রেড রোডেও ঈদের নামাজ হবে না। আমি নিজে পহেলা বৈশাখের আগে কালীপুজো দিতে যাই কালীবাড়িতে। এবার আমিও যাইনি।
আজ অর্থাৎ রবিবার সৌদি আরব সহ অন্যান্য উপসাগরের দেশে ঈদ পালন হচ্ছে। কেরলেও ঈদ উজ্জাপন হবে আজকে। কিন্তু বাকি স্থান গুলোতে ঈদ হবে আগামীকাল অর্থাৎ সোমবার।

Post a Comment