ফের দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস। ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের প্রয়াগরাজের নবাবগঞ্জ এলাকায়। জানা যায়, বাসটি এ রাজ্যেই আসছিল। 


রাজস্থানের জয়পুর থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি। উত্তর প্রদেশের প্রয়াগরাজে বাসটি উল্টে যায়। আহত হন ৩০ জন শ্রমিক। এঁদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। ঘটনাস্থলেই আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, গুরুতর জখমদের পাঠানো হয়েছে হাসপাতালে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর