অবশেষে স্বস্তি মিলল পরিযায়ী শ্রমিকদের। দীর্ঘদিন আটকে থাকার পর বাড়ি ফেরার সুযোগ। লকডাউনের মধ্যেই আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরাতে শুক্রবার ভোরে ১২০০ পরিযায়ী শ্রমিক নিয়ে তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন।
রেল সুরক্ষা বাহিনীর ডিরেক্টর জেনারেল অরুণ কুমার জানান, আজ ভোর ৪ টা ৫০ নাগাদ ২৪ কোচের একটি ট্রেন ১২০০ শ্রমিককে নিয়ে তেলেঙ্গানার লিঙ্গমপল্লি থেকে ঝাড়খণ্ডের হাটিয়ার উদ্দেশে রওনা দেয়। তবে আরও কয়েকটি ট্রেন চালানো যায় কিনা, আজই সেই সিদ্ধান্ত নেওয়া হবে।A one-off special train was run today from Lingampalli (Hyderabad) to Hatia (Jharkhand) on request of the Telangana Government & as per the directions of Union Railway Ministry. pic.twitter.com/9YptotxcbV
— ANI (@ANI) May 1, 2020
লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়েছে বহু শ্রমিক থেকে পড়ুয়া। তাঁদের নিজের রাজ্যে ফেরাতে কেন্দ্রকে চাপ দিয়ে চলেছে রাজ্যগুলি। তাঁদের জন্য বিশেষ ট্রেনের আবেদনও জানানো হয়েছিল।
গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, পরিযায়ী শ্রমিক-পর্যটক এবং পড়ুয়াদের ফেরাতে বিশেষ পরিবহন ব্যবস্থা চালু করা হবে। তবে সমস্ত নিয়ম কানুন মেনে চলতে হবে যাত্রীদের। ঘরে ফিরে থাকতে হবে কোয়ারেন্টাইনে। তারপরই এদিন ১২০০ শ্রমিককে নিয়ে তেলেঙ্গানা থেকে ঋাড়খণ্ড রওনা দিল ট্রেন।

Post a Comment