প্রতীকী ছবি
লকডাউনের কারণে বন্ধ যান চলাচল। ছিল কড়া নজরদারি। একজন মানুকেও এই রাজ্যে প্রবেশের অনুমতি দেয়নি পুলিশ। ফলে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যেই আটকে পড়ে যায়। এবার তাঁদের ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
এই প্রথম ভিন রাজ্য থেকে বাস এসে পৌঁছাল রাজ্যে। আজ সকালে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডি চেকপোস্টে রাজস্থানের কোটা ফেরত বাসটি এসে পৌঁছায়। লকডাউনের কারণে এরা অনেকে কর্মসূত্রে রাজস্থানেই আটকে পড়েছিলেন। এই বাসে বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম এবং নদিয়ার বাসিন্দারা ছিলেন। আটকে পড়া মানুষরা রাজ্যে ফিরে জানালেন, এই উদ্যোগ আগেই নেওয়া উচিত ছিল। তবে শেষ পর্যন্ত বাড়ি ফিরতে ফিরে খুব আনন্দ লাগছে।
আজই রাজস্থানের কোটা থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আর একটি বাস আসানসোলে আসবে। সেই বাসে আসানসোল সহ অন্যান্য জেলার ছাত্রছাত্রীরা রয়েছেন।

Post a Comment