মারণ ভাইরাস করোনা কেড়ে নিল বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের কাকিমাকে। আমেরিকার শিকাগোতে তাঁর মৃত্যু হয়েছে। এই দুঃখের খবরটি বরুণ নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। সেখানে তিনি লিখলেন, "লাভ ইউ মা" এবং তারপর তাঁর কাকিমাকে শ্রদ্ধা জানিয়ে গায়েত্রী মন্ত্র।
এর আগে সোশ্যাল মিডিয়ায় বরুণ ধাওয়ান নিজে জানিয়েছিলেন তাঁর কাকিমার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা। তখন বরুণ জানিয়েছিলেন তাঁর কাকিমার শারীরিক অসুস্থতার জন্য দুশ্চিন্তায় আছেন তিনি এবং তাঁর কাকিমার মৃত্যুর পর বরুণের সঙ্গে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী সোনম কাপুর।

Post a Comment