৯ দিনে মৃত্যু ১৮টি ঘোড়ার। খামারের মালিক ভেবেছিলেন, করোনা ভাইরাসের কারণে ঘোড়াগুলির মৃত্যু হচ্ছে। তাই মৃত ঘোড়াগুলির করোনা পরীক্ষা করা হয়। তবে ঘোড়ার শরীরে করোনার কোনও অস্তিত্ব মেলেনি। বরং এক অজানা ভাইরাসের হানায় মারা গিয়েছে ঘোড়াগুলি।
ঘটনাটি ঘটে থাইল্যান্ডে। রাজধানী ব্যাংকক থেকে ১০০ মাইল দূরে অবস্থিত একটি খামারে হটাৎ করেই ঘোড়াদের মৃত্যু হতে থাকে। পরীক্ষায় অজানা এক ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। যা চিন্তা বাড়িয়েছে থাইল্যান্ডের। এবারও এই অজানা ভাইরাসের উৎস বাদুড় বলে মনে করা হচ্ছে। আবার অনেকে জানিয়েছেন, চিন থেকে আসা একটি জেব্রা থেকে এই অজানা ভাইরাস থাইল্যান্ডে ছড়িয়েছে।
থাইল্যান্ডের ওই খামারের মালিক জানান, ঘোড়াগুলি হটাৎই অসুস্থ হয়ে পড়ে ও অসুস্থ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই মারা যায়। ব্রিটেনেও প্রায় ৫০০ ঘোরা মারা গিয়েছে। আফ্রিকা ও ব্রিটেনের ঘোড়াগুলির রোগের সঙ্গে এই ঘোড়াগুলির উপসর্গের মিল রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ঘোড়ায় ছড়িয়ে পড়া এই ভাইরাস থেকে মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। তবে এই অজানা ভাইরাস বহু ঘোড়ার প্রাণ কেড়ে নিচ্ছে। যা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Post a Comment