আমফানের তান্ডবে লন্ডভন্ড রাজ্যের বড়ো অংশ। তছনছ হয়ে গিয়েছে ২৩০ বছরের প্রাচীন হাওড়া শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনের অন্যতম আকর্ষণ সুবিশাল বটবৃক্ষ। আমফানের দাপটে সেই বটবৃক্ষও মাটি থেকে উপড়ে গিয়েছে। 


শুধু বটগাছটাই নয়, নষ্ট হয়েছে বহু দুষ্প্রাপ্য গাছ। জানা যায়, মেহগনি গাছের এভিনিউ-সহ দেশি বিদেশি অসংখ্য দুষ্প্রাপ্য গাছ নষ্ট হয়ে গিয়েছে, মাটি থেকে উপড়ে পড়েছে। 


ঝড়ে বিদ্ধস্ত বোটানিক্যাল গার্ডেনকে আগের রূপে ফিরিয়ে আনতে শুক্রবার বৈঠক করেন উদ্যানের বিশেষজ্ঞরা। বোটানিক্যাল গার্ডেন কতৃপক্ষ বলছে, আমফানের ফলে সামগ্রিক ক্ষয়ক্ষতির চিত্র এখনই অনুমান করা যাচ্ছে না। দ্রুততার সঙ্গে আবার সব স্বাভাবিক করার কাজ চলছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর