লকডাউনের জেরে বেহাল দশা অর্থনীতির। করোনা ভাইরাস অতিমারিতে দেশের জিডিপি বৃদ্ধির হার শূন্যের নীচে নেমে যেতে পারে বলে উদ্বেগজনক পূর্বাভাস দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। 


এর আগে রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছিল, ব্যাঙ্কগুলি চাইলে গ্রাহকদের তিন মাসের লোন স্থগিত রাখতে পারে। সে ক্ষেত্রে কোনও গ্রাহক চাইলে তিন মাস ইএমআই দেবেন না৷ কিন্তু পরে তাঁকে সুদ সহ চোকাতে হবে।


অর্থনীতির এই দুরাবস্থায় মানুষকে আবারও কিছুটা স্বস্তির কথা শোনালেন আরবিআই। এবার আরও ৩ মাস বাড়ানোর কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক৷ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ব্যাঙ্কগুলি চাইলে ইএমআই আরও তিন মাস স্থগিত রাখতে পারে৷ অর্থাত্‍ ৩১ অগাস্ট পর্যন্ত৷ করোনা ভাইরাসের জেরে লকডাউন বাড়াতে হয়েছে কেন্দ্রকে৷ তাই আর্থিক প্রতিষ্ঠানগুলি চাইলে গ্রাহকদের আরও ৩ মাসের জন্য লোন মোরাটোরিয়ামের অফার দিতে পারে৷

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর