বিশ্বজুড়ে থাবা বসিয়েছে করোনা। বেড়েই যাচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত ৬১ লক্ষ ৬০ হাজার ২৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭১ হাজার ৬ জনের। এই মুহূর্তে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা দিন রাত এক করে ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চালাচ্ছেন। এখনও পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কারের কোনও খবর পাওয়া যায়নি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ সংস্থা ফাইজারের সিইও অ্যালবার্ট বুরলা জানিয়েছেন, এ বছরের অক্টোবরের শেষেই  মিলতে পারে করোনার ভ্যাকসিন।



ইজরায়েলের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফাইজার জানিয়েছেন, "যদি সব পরিক্ষায় সফল হয়, তাহলে অক্টোবরের শেষেই ভ্যাকসিন হাতে চলে আসবে।"


বিশ্বজুড়ে শতাধিক ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। তার মধ্যে ১০টি ভ্যাকসিন এর উপর পরীক্ষা নিরীক্ষা চলছে। ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষের উপর ভ্যাকসিনের পরীক্ষা চালাচ্ছে ফাইজার ও জার্মানির সংস্থা বায়োটেক। অ্যাস্ট্রাজেনেকা সংস্থার প্রধান পাস্কাল সোরিয়ত জানিয়েছেন, "গোটা বিশ্ব ভ্যাকসিনের আশায় বসে আছেন।
তবে অনেকে আশা করেছেন যে এ বছরের মধ্যেই ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাবে।" অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চালাচ্ছে অ্যাস্ট্রাজেনেকা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর