মহারাষ্ট্রে প্রথম এক সংক্রমিত ব্যক্তির শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়। কিন্তু কাজে এল না প্লাজমা থেরাপি। ২৯ এপ্রিল রাতেই মারা যান বছর পঞ্চাশের ওই ব্যক্তি। মহারাষ্ট্রের লীলাবতী হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর।



করোনার কোনও প্রতিষেধক আবিষ্কার হয়নি। তাই বিশ্বজুড়ে করোনা সংক্রমিতদের সুস্থ করতে চিকিৎসকরা প্লাজমা থেরাপির উপরই ভরসা রেখেছেন। প্লাজমা থেরাপি প্রথম প্রয়োগ করা হয় কেরলে। তারপর দিল্লি, বাংলা তেও প্রয়োগ করা হয়। তবে প্লাজমা থেরাপি প্রয়োগে করোনা আক্রান্তরা সুস্থ হয়ে উঠেছেন। সেই পথ অনুসরণ করেই মহারাষ্ট্রে করোনা আক্রান্ত এক ব্যক্তির উপর প্লাজমা থেরাপি প্রয়োগ করতে গেলে মারা যান তিনি।



হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা মোকাবিলার পরীক্ষনীয় পদ্ধতি হিসাবে প্লাজমা থেরাপি ব্যবহৃত হয়। তবে সব রাজ্যে এই থেরাপি ব্যবহার করা যাবে না। যেসব রাজ্যে সরকারের অনুমতি রয়েছে সেখানেই শুধু ব্যবহার করা যাবে এই থেরাপি। তবে এই থেরাপির ব্যবহার ঝুঁকিপূর্ণ। সঠিক ব্যবহার না হলে হতে পারে ক্ষতি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর