নয়াদিল্লি: ঘরোয়া বিমান পরিষেবা শুরু হতেই ধরা দিল করোনা পজিটিভ রোগী। বৃহস্পতিবার আরও 5 জন বিমানযাত্রীর লালারসের রিপোর্ট কোভিড 19 পজিটিভ বলে জানা গিয়েছে। স্বভাবতই এর ফলস্বরূপ ছড়িয়েছে আতঙ্ক। দিল্লি থেকে যাত্রা করা আরও 5 জন যাত্রীর সোয়াব রিপোর্ট এ করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গিয়েছে।
সংক্রমিত 5 জনই ইন্ডিগোর বিভিন্ন ফ্লাইটে যাত্রা করেছিলেন। এরমধ্যে 3 জন ইন্ডিগোর দিল্লি-জম্মু 6E955 ফ্লাইটে যাত্রা করছিলেন এবং বুধবার বাকি দুজন যাত্রা করছিলেন 6E908 দিল্লি-কোয়াম্বাটোরগামী বিমানে। এর আগেও ইন্ডিগোর বেঙ্গালুরু-মাদুরাই রুটের এক বিমানের যাত্রীর সোয়াব রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। এমতাবস্থায় ডোমেস্টিক বিমান পরিষেবা চালু হওয়ায় করোনা পজিটিভ রোগী যেভাবে ধরা পড়ছে তাতে আতঙ্ক বাড়ছে।

Post a Comment