দেশে চতুর্থ দফার লকডাউন শেষ হতে চলেছে ৩১শে মে। এবার প্রশ্ন উঠেছে লকডাউনের মেয়াদ কী বাড়ানো হবে? তা নিয়েই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
এই বৈঠকের পর সকলের মতামত সম্পূর্ণরূপে জানা যায় নি। তবে তাঁরা যে লকডাউন বাড়াতে মত দিয়েছেন, সেটা স্পষ্ট বোঝা গিয়েছে। অর্থনীতির দিকে তাকিয়ে কোনও মুখ্যমন্ত্রী সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চাননি। কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে ধীরে ধীরে সাধারণ ব্যবস্থায় ফিরে আসার পক্ষেই প্রায় সকলে।

Post a Comment