জুন মাসের ১ তারিখ থেকে দিনে ২০০ নন-এসি ট্রেন চালানোর কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী পীযুষ গয়াল। পরিযায়ী শ্রমিক ফেরাতেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল। পাশাপাশি শ্রমিকদের বর্তমান জায়গায় থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁদের সকলকে বাড়ি ফেরাবে রেল, আশ্বাস দেন রেলমন্ত্রী। টিকিট পাওয়া যাবে কেবল অনলাইনে। শীঘ্রই শুরু হবে বুকিং। উল্লেখ্য, ১৯ মে পর্যন্ত মোট ১৬০০ টিরও বেশি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে কেন্দ্র, যাতে নিজের রাজ্যে ফিরেছেন প্রায় ২১.৫ লক্ষ পরিযায়ী শ্রমিক।
इसके अतिरिक्त भारतीय रेल 1 जून से टाइम टेबल के अनुसार प्रतिदिन 200 नॉन एसी ट्रेन चलायेगा जिसकी ऑनलाइन बुकिंग शीघ्र ही शुरु होगी।
— Piyush Goyal (@PiyushGoyal) May 19, 2020
লকডাউনের মধ্যে অন্য রাজ্যে আটকে পড়ায় বেশ সমস্যায় দিন কাটাচ্ছেন শ্রমিকরা। কাজ নেই, নেই খাবার কেনার টাকা। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে পায়ে হেঁটেই বাড়ির পথে রওনা হচ্ছেন অনেকে।
তবে আজকের ঘোষণার পর অনেকটাই স্বস্তি পাবেন শ্রমিকরা, তা বলাই বাহুল্য।

Post a Comment