দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০০০। মৃত ৫৩। দেশের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে বলিউড থেকে খেলার জগৎ। এবার বিপুল পরিমান অর্থসাহায্য নিয়ে ভারতের পাশে দাঁড়ালো বিশ্বব্যাঙ্ক। ১ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য পাচ্ছে ভারত, ভারতীয় মুদ্রায় যার মূল্য ৭ হাজার কোটি টাকারও বেশি।
বিশ্বব্যাংকের এই ত্রাণ প্রকল্পের আওতায় রয়েছে মোট ২৫ টি দেশ। ২৫ টি দেশকে সাহায্য করতে মোট ১.৯ বিলিয়ন মার্কিন ডলার khorocb করছে বিশ্বব্যাঙ্ক। এর পাশাপাশি যেসব দেশে করোনা পরিস্থিতি মোকাবিলা দ্রুততর নয় সেই দেশ গুলিকে আলাদা ভাবে সাহায্য করার পরিকল্পনার কথা জানানো হয়েছে।
উন্নত স্বাস্থ্য পরিকাঠামো, চিকিৎসক দের হাতে পার্সোনাল প্রটেকশন কিট তুলে দেওয়া ও চাইলে ভবিষ্যতে অর্থনীতি চাঙ্গা করতে ভারত এই অর্থ ব্যয় করতে পারে।

Post a Comment