দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২০০০ জন। মৃতের সংখ্যা ৫৩. দেশের বিপদে বহুবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার জনতার উদ্দেশ্যে ভিডিও বার্তা দিলেন তিনি।


তিনি সেই ভিডিও তে বলেন, "সংকটের সময় নিজের শক্তি ও একতার পরিচয় দিয়েছে দেশ। আজ কোটি কোটি মানুষ ঘরে রয়েছেন। আপনারা ভাবতে পারেন, একা আপনি কি করতে পারবেন অথবা আর কতদিন এভাবে থাকতে হবে? বিশ্বাস করুন আপনি একা নন। সকলে মিলে এই অন্ধকার দূরে সরিয়ে আমরা আলোর সন্ধান করছি। তাই আগামী ৫ই এপ্রিল, রবিবার, রাত ৯ টায়, আপনার জীবনের ৯ মিনিট সময় আমাকে দিন। ঘরের সব আলো বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে জ্বালান প্রদীপ, মোমবাতি, টর্চ অথবা মোবাইলের ফ্ল্যাশ।"


তবে এই ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি সকলকে সতর্ক করেছেন যে এসবের আয়োজন করতে গিয়ে যাতে কোনোভাবেই জটলা না হয়।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর