করোনা ভাইরাস মোকাবিলায় অন্য দেশগুলির মতো ফিলিপিন্সেও চলছে লকডাউন । কেও যদি সেই লকডাউন অমান্য করে তাকে গুলি করে মারার নির্দেশ দেন ফিলিপিন্সের রাষ্ট্রপতি রডরিগো দুতার্তে । 



সেনা ও পুলিশ কর্মীদের এই নির্দেশ মেনে চলতে বলেন। বুধবার রাতে ভাষণ দেওয়ার সময় দেশবাসীকে হুমকি দিয়ে বলেন , দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে সরকারের নির্দেশ মেনে চলুন । বাড়ি থেকে বের হবেন না , তাহলেই এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাবে । নয়তো এই ভাইরাসের সংক্রমণ থেকে কাউকে রক্ষা করা যাবেনা । এছাড়া পুলিশ ও সেনাকেও নির্দেশ দেন , কেও যদি সমস্যার তৈরি করে , লক ডাউন উপেক্ষা করে , তাকে গুলি করে মেরে দিন । 



ফিলিপিন্সে করোনার প্রকোপে এখনও ১০৭ জনের মৃত্যু হয়েছে । আক্রান্তের সংখ্যা ২৬০০ পেরিয়ে গেছে । সংক্রমণ রুখতে জারি করা হয়েছে লকডাউন । লকডাউন এর জেরে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে । সরকারের তরফ থেকে ত্রাণের ব্যবস্থা করা হলেও সেগুলো ঠিক ঠাক ভাবে বিতরণ করা হচ্ছে না বলে অভিযোগ জানানো হয়েছে । এর জেরে রাজধানী ম্যানিলার একটি বসতির বাসিন্দারা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন । এই ব্যাপারে পুলিশের সঙ্গে ব্যাপক গন্ডগোল হয় । এই ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করে পুলিশ । তাই এই ব্যাপারে রাষ্ট্রপতি ক্ষুব্ধ হয়ে লকডাউন ভঙ্গকারীদের গুলি করে মারতে বলেন ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর