ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি, নিজেদের ভুল স্বীকার করে জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।



 করোনা সংক্রমণের জেরে বিশ্বের কোথায় কী পরিস্থিতি তা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে WHO । তাতে ভারত তৃতীয় পর্যায় অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ পর্যায়ে রয়েছে বলে জানানো হয় । তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে । তারপর সেই রিপোর্ট এ ত্রুটি রয়েছে বলে জানায় WHO । তাদের তরফে জানানো হয়,  ভারত এখনও গোষ্ঠী সংক্রমণ পর্যায়ে যায়নি । রিপোর্টে তা ভুলবশত দেখানো হয়েছিল । কোরোনা সংক্রমণ বাড়ছে । কোনও এলাকা বা ব্যক্তি ভিত্তিতে একগুচ্ছ নতুন সংক্রমণের হদিশ পাওয়া যাচ্ছে ঠিকই, তবে এটি গোষ্ঠী সংক্রমণ নয় ।



 এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার পেরিয়ে গেছে । মৃতের সংখ্যা প্রায় ২৩০ । তবে এটিকে কোরোনা সংক্রমণের চতুর্থ পর্যায় অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ হিসেবে মানছে না স্বাস্থ্য মন্ত্রক ।



 দেশে করোনা সংক্রমণ বেড়ে চললেও বিশেষজ্ঞদের মতে, এই ২১ দিনের লকডাউন এ সংক্রমণের গতি অনেকটাই কমেছে ।  এ দিন সকালে সাংবাদিক বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, এখনও পর্যন্ত ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি । দেশের প্রায় ৬০০ টি জেলার মধ্যে 800 টি জেলাতে করোনার কোনও প্রভাব নেই । তবে ১৩৩টি জেলাতে এই ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি । সেগুলিকে ইতিমধ্যেই এই ভাইরাসের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর