বেশকিছুদিন থেকেই জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম WhatsApp-এ ঘোরাঘুরি করছে একটি মেসেজ! সেখানে মূলত ক্রিকেট সম্পর্কীয় একটি প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটি এমন, "একজন ক্রিকেটার ৩০০ টি বল খেলে সর্বাধিক কত রান করতে পারবে?" কোনোরকম অতিরিক্ত রান যোগ হবে না - এটাই শর্ত! কি, সহজ লাগছে হিসাব টা? দাঁড়ান! প্রশ্ন শুনে সহজ লাগলেও উত্তরটা কিন্তু বেশ কঠিন! জটিল গাণিতিক সমস্যা!
তবে না, বন্ধুর সামনে স্ট্যাটাস বাড়াতে আপনার হয়ে মগজ খাটিয়েছি আমরা! উত্তরটা জানতে চান? বিস্তারিত আলোচনা করছি, পুরোটা পড়ুন!
একজন ক্রিকেটার ৩০০ বল খেলে সর্বাধিক কত রান করতে পারে? উত্তর :
মাঠে ২ জন ব্যাটসম্যান কে আমরা প্রথমে 'ব্যাটসম্যান ১' ও 'ব্যাটসম্যান ২' নাম দিয়ে পৃথক করে নিলাম। ধরে নিচ্ছি 'ব্যাটসম্যান ১' হলেন সেই ব্যাটসম্যান যিনি একা ৩০০টি বল খেলবেন। এবার চলুন হিসাবে যাওয়া যাক!
প্রথম ওভার, প্রথম বল : ৬ রান!
প্রথম ওভার, দ্বিতীয় বল : ৬ রান!
প্রথম ওভার, তৃতীয় বল : ৬ রান!
প্রথম ওভার, চতুর্থ বল : ৬ রান!
প্রথম ওভার, পঞ্চম বল : ৬ রান!
প্রথম ওভার, ষষ্ঠ বল : ৩ রান!
তাহলে প্রথম ওভারে 'ব্যাটসম্যান ১' এর সংগ্রহ মোট ৩৩ রান। এবং ওভারের শেষ বলে ৩ রান নেওয়ায় তিনি পরের ওভারে আবার স্ট্রাইকিং এন্ড-এ থাকবেন। একই নিয়মে তিনি মোট ৪৯টি ওভার খেলবেন। তাহলে ৪৯ তম ওভার এর শেষে 'ব্যাটসম্যান ১' এর মোট সংগ্রহ দাঁড়াবে ১,৬১৭ রান!
এবারে ৫০ তম তথা শেষ ওভার (যেহেতু ৩০০ ÷ ৬ = ৫০)!
অন্তিম ওভার, প্রথম বল : ৬ রান!
অন্তিম ওভার, দ্বিতীয় বল : ৬ রান!
অন্তিম ওভার, তৃতীয় বল : ৬ রান!
অন্তিম ওভার, চতুর্থ বল : ৬ রান!
অন্তিম ওভার, পঞ্চম বল : ৬ রান!
অন্তিম ওভার, ষষ্ঠ বল : ৬ রান!
অর্থাৎ, ৫০ তম ওভারে মোট সংগ্রহ ৩৬ রান!
তাহলে ৫০তম ওভার এর শেষে ২৫১টি ছক্কা ও ৪৯টি ৩ রানের সাহায্যে তার মোট সংগ্রহ গিয়ে দাঁড়াবে ১,৬৫৩ তে (১,৬১৭ + ৩৬)!
তাহলে এবার আপনি তৈরী তো এই প্রশ্নের চটজলদি উত্তর দিতে?

Post a Comment