কি কি ভাবে ছড়াতে পারে করোনা? হাঁচি, কাঁশি এইসবই জানিয়েছিলেন চিকিৎসকরা। তবে এবার হাঁচি, কাশিকে ছাড়িয়ে অন্য কথা শোনালো সিঙ্গাপুরের একটি সংস্থা। তাঁদের মতে, এয়ার কন্ডিশনার থেকেও ছড়াতে পারে করোনা। মূলত এর ওপর একটি পরীক্ষা করেছিল ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিসিজ। শীততাপ নিয়ন্ত্রিত একটি ঘরে ৩ জন করোনা আক্রান্তকে রেখে দেখা গেছে সেই ঘরের এয়ার-ডাক্ট এর মধ্যে করোনা রয়েছে। এরপরই ভাইরাস আটকাতে কিভাবে এসি চালাতে হবে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করে কেন্দ্র। এসির তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রীর মধ্যে রাখতে বলা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এসি চালানোর পর ঘরের জানলা একটু খোলা রাখতে হবে।
এর ফলে ঘরের ঠান্ডা হাওয়ার সার্কুলেশনের সঙ্গে বাইরের হাওয়াও একটু ঘরে ঢুকবে।
ভিতরের হাওয়ায় কিছুটা বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে। ঘরের আপেক্ষিক আর্দ্রতা কখনই ৪০ শতাংশের নীচে নামতে দেওয়া যাবে না।
লকডাউনের ফলে সব অফিস বন্ধ রয়েছে। তাই সেগুলি খোলার পর এয়ার সার্কুলেশন ভালোভাবে করতে হবে।
বদ্ধ জায়গায় ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া দ্রুত কাজ করে
তাই অফিস কিংবা প্রতিষ্ঠানগুলি খোলার পর ঘরের দরজা জানলা খুলে এসি ফ্যান চালিয়ে এয়ার সার্কুলেশন ভালোভাবে করে নিতে হবে।
বলা হচ্ছে, তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার সঙ্গে সংক্রমণের একটি বিস্তর যোগাযোগ রয়েছে।

Post a Comment