করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। এর মধ্যেই আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে লকডাউনের ভবিষ্যত নিয়ে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী। যদিও পাকাপোক্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, তবুও নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। রাজ্যে ২১ মে পর্যন্ত লকডাউনে কোনো ছাড় নয়, স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।


রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে:

১) করোনা পরিস্থিতি বিচার করে রেড জোন, অরেঞ্জ জোন ও গ্রীন জোনে ভাগ করা হয়েছে বিভিন্ন এলাকা। রেড জোনে কড়া হবে প্রশাসনিক ব্যবস্থা।
২) কেউ করোনা আক্রান্ত হলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
৩) ৫০% কর্মী নিয়েই সমস্ত অফিসকে কাজ করতে হবে আগামী ২১ মে পর্যন্ত।
৪) নিত্য প্রয়োজনীয় সামগ্রী হোম ডেলিভারি করার প্রক্রিয়া চালু হবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর