মামলার মারপ্যাচে থমকে গেছে উচ্চ-প্রাথমিকের নিয়োগ। এদিকে লকডাউন এর জেরে রাস্তায় নেমে আন্দোলন করার উপায় নেই। তাই এবার 'Protest From Home' পদ্ধতিতে আন্দোলনের পথে হাঁটলেন রাজ্যের উচ্চ-প্রাথমিক চাকরিপ্রার্থীরা। বুধবার শিক্ষামন্ত্রীর ফেসবুক পেজে নিজেদের দাবিদাওয়া পোস্ট করেছেন চাকরিপ্রার্থীরা।


কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী ফেসবুক পেজে উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে লিখতে শুরু করেছিলেন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উত্তর দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

কিছুদিন আগে শিক্ষা মন্ত্রী তার ফেসবুক পেজে লিখেছিলেন  "আমরা প্রস্তুত আছি। হাইকোর্ট এর ওপরই পুরো বিষয়টি নির্ভর করছে।" কিন্তু এবার আন্দোলনের পদ্ধতি সামান্য বদলে নিজেদের ছবি সহ দাবি নিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর ফেসবুক পেজে লিখছেন আবেদনকারী চাকরি প্রার্থীরা। এদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পদ্ধতিতে প্রতিবাদ কর্মসূচি করেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর