করোনা ভাইরাস এর জেরে সারাদেশে চলছে লক ডাউন। দু'দফার লকডাউন শেষ করার পরও নরেন্দ্র মোদি আরও লক ডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন। দ্বিতীয় দফার লকডাউন 3 মে শেষ হওয়ার পর কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী যে সিদ্ধান্তই নিক না কেন পাঞ্জাব সরকার ঠিক করে ফেলেছে তার রাজ্যে লকডাউন চালু থাকবে এবং সেটির মেয়াদ অন্তত প্রায় দুই সপ্তাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ জানিয়েছেন প্রতিদিন সকাল 7 টা থেকে বেলা 11 টা পর্যন্ত অর্থাৎ মোট চার ঘন্টা লকডাউন এর নিয়ম কানুন কিছুটা শিথিল করা হবে। তিনি এরকম কিছুটা ছাড় দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন। রাজ্যবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন সকাল 7 টা থেকে 11 টা পর্যন্ত দোকানপাট বাজার ঘাট খোলা থাকবে। আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় কেনাকাটা ওই সময়টায় করতে পারেন।
এই মুহূর্তে তিনি জানিয়েছেন কার্ফু ও লকডাউন রাজ্যে আরও কমপক্ষে দুই সপ্তাহ থাকবে। তারপর সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পাঞ্জাব সরকার করোনা মোকাবিলার জন্য লকডাউন এর পাশাপাশি কার্ফু জারি করেছে এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আবেদনও করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ।

Post a Comment