গড়াপেটার প্রস্তাব পেয়েও তা নিজের কাছে গোপন রাখার জন্য নির্বাসিত পাক ক্রিকেটার উমর আকমল।
আগামী তিন বছর সব ধরণের ক্রিকেট থেকে তিনি নির্বাসিত জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। ইঙ্গিত আগেই মিলেছিল কিন্তু শেষ পর্যন্ত নির্বাসন থেকে মুক্তি পেলেন না, কৃতকর্মের ফল ভোগ করতেই হবে, জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।
২০ ফেব্রুয়ারি তাকে সাময়িক ভাবে নিষিদ্ধ করে PCB। শাস্তির বিরুদ্ধে আপিল-এর সুযোগ থাকলেও তিনি করেননি এমনটাই জানা গিয়েছে। আগামী মাসে ৩০ বছরে পা দিতে চলা এই পাক ক্রিকেটারের আন্তর্জাতিক কেরিয়ারে কার্যত সমাপ্তি ঘটল।

Post a Comment