বিশ্বজুড়ে থাবা বসিয়েছে করোনা । চলছে লকডাউন। বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে বড়সড় পরিবর্তন রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্তায় । সিবিএসই বোর্ডের দেখানো পথেই হাঁটল পশ্চিমবঙ্গ। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাইকে পাশ করানোর সিদ্ধান্ত নিলো মধ্যশিক্ষা পর্ষদ । জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী।
ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল । অভিভাবকরাও চিন্তিত হয়ে পড়েন যে এইভাবে স্কুল বন্ধ থাকলে ফাইনাল পরীক্ষার সিলেবাস কিভাবে শেষ হবে , পরীক্ষাই বা কবে হবে। তাঁদের সেই চিন্তা দূর করতে এবার সিবিএসই’র পথে হাঁটল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
বুধবার সিবিএসই বোর্ড ঘোষণা করেছিল যে দেশজুড়ে কেন্দ্রীয় বোর্ডের অধীনে থাকা স্কুলগুলোতে কোনওরকম পরীক্ষা ছাড়াই পড়ুয়াদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়া হবে ৷ আর আজ দুপুরে মধ্যশিক্ষা পর্ষদ ঘোষণা করল যে , কারো চিন্তার কারণ নেই । প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা কোনোরকম পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে । তবে নবম-দশম-একাদশ শ্রেণির পড়ুয়াদের ভবিষ্যৎ এখনও অজানা।

Post a Comment